প্রতিমাসেই গেমপাস ছাড়বে মাইক্রোসফট

১৬ জুন, ২০২১ ০২:২২  
চলতি বছরের শেষ ভাগ জুড়ে প্রতি মাসে নতুন গেম পাস ছাড়বে মাইক্রোসফট। এরইমধ্যে ৩০টিরও বেশি নতুন গেম টাইটেল দেখিয়েছে মাইক্রোসফট। মাসিক অর্থমূল্যের সাবস্ক্রিপশন সেবা ‘এক্সবক্স গেম পাস’ এ প্রকাশ পেতে যাচ্ছে পিসি স্ট্রাটেজি গেম সিরিজ ‘এজ অফ এম্পায়ারস ফোর’ এবং রেসিং গেম ‘ফোরজা হরাইজন ৫’। এ ছাড়াও এ বছরের ছুটির মৌসুমেই আসছে মাইক্রোসফটের অন্যতম বড় মাপের গেম ‘হেলো ইনফিনিটি’। ঘোষণা দেয়া হয়েছে দুটি বড় বাজেটের রোল প্লেয়িং গেম ‘স্টারফিল্ড’এবং ভ্যাম্পায়ার থিমের শুটিং গেম ‘রেডফল’ প্রকাশের। এরমধ্যে ‘স্টারফিল্ড’ আসার কথা রয়েছে ২০২২ সালের নভেম্বরের ১১ তারিখে। আর রেডফল আসবে আগামী গ্রীষ্মে। এদিকে গড়পড়তা খেলোয়াড়দের আকর্ষিত করতে নিজস্ব ক্লাউড গেমিং সেবা তৈরি করছে মাইক্রোসফট। এ ছাড়াও নিজেদের গেমিং ডিভাইস আনার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।